মহেশপুর সীমান্তে দুই দালালসহ পাঁচজন আটক
- আপলোড তারিখঃ
১৬-১১-২০২১
ইং
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই দালালসহ পাঁচজনকে আটক করেছে-৫৮ বিজিবি। গতকাল সোমবার ভোরে জেলার মহেশপুর থানার যাদবপুর ইউনিয়নের জুলুলী গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। মহেশপুর-৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন- ঢাকা জেলার উত্তর বাড্ডা থানার পাচখোলা গ্রামের গৌরঙ্গ সরদারের ছেলে সাগর সরদার (২৩), নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার রঘুনাথপুর গ্রামের বাবুল চন্দ্র মণ্ডলের ছেলে হিমু মণ্ডল (২২), খুলনা জেলার সদর থানার ডাকবাংলা রেল কলোনী গ্রামের মৃত সোবাহান মাঝীর ছেলে জুম্মান মাঝী (২৬), অবৈধ পারাপারে সহায়তাকারী দালাল মহেশপুরের জুলুলী গ্রামের ফজুলর রহমানের ছেলে মো. আনিছুর রহমান (৩৬) ও আব্দুর রহমানের ছেলে মো. শামীম মণ্ডল (৩২)।
মহেশপুর-৫৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক তসলিম মো. তারেক জানান, বাংলাদেশি ৩ নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারত গমনের সময় আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
কমেন্ট বক্স