মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলী ইউপি চেয়ারম্যানের ভাই আবুল বাশারের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ১৪-১১-২০২১ ইং
উথলী ইউপি চেয়ারম্যানের ভাই আবুল বাশারের ইন্তেকাল
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছোট ভাই আবুল বাশার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুকালে তিনি ৩ কন্যা সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার আছর নামাজের পর উথলী-সেনেরহুদা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে ঈদগাহ মাঠ সংলগ্ন কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাজা ও দাফনকার্যে অংশ নেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, সাবেক উপজেলার চেয়ারম্যান আবু আব্দুল লতিফ অমল, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু, সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি আবু জাফর, মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা শরিফুল ইসলাম। এছাড়াও উথলী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ জানাজা ও দাফনকার্যে অংশ নেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী