মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং-প্যারেড ও মহড়ায় পুলিশ সুপার জাহিদুল ইসলাম

  • আপলোড তারিখঃ ১৪-১১-২০২১ ইং
চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং-প্যারেড ও মহড়ায় পুলিশ সুপার জাহিদুল ইসলাম
বাংলাদেশ পুলিশের নতুন নিয়মে পুলিশ কনস্টেবল নিয়োগ-২০২১ উপলক্ষে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে ব্রিফিং-প্যারেড ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত ব্রিফিং-প্যারেড ও মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ। ব্রিফিং-প্যারেড ও মহড়ায় এসপি জাহিদ বলেন, ‘বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)-এর নির্দেশনায় ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করা হবে। বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এ প্রিলিমিনারী স্ক্রিনিং-এ বাছাইকৃত যোগ্য প্রার্থীরাই পরবর্তী ধাপগুলোতে অংশ নিতে পারবেন। এরমধ্যে ১ম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, ২য় দিনের ইভেন্ট দৌড়, পুশআপ, লং-জাম্প, হাই-জাম্প এবং ৩য় দিনের ইভেন্ট দৌড়, ড্র্যাগিং, রোপ ক্লাইম্বিং-এ তাদের অংশ নিতে হবে। আর এই পরীকাক্ষাগুলোতে যারা কৃতকার্য হবেন শুধুমাত্র তারাই লিখিত পরীক্ষায় অংশ নিবে। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হবেন।’ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (প্ল্যানিং অ্যান্ড রিসার্চ-১) মোহাম্মদ আমজাদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাসসহ বিফ্রিং-প্যারেডে অংশগ্রহণকারী বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলা হতে নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের কোটার অনুকূলে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটা পদ্ধতি (সাধারণ, মুক্তিযোদ্ধা, আনসার ও ভিডিপি, এতিম, পোষ্য এবং শুদ্র নৃ-গোষ্ঠী কোটা) অনুসরণ করে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় যাচাই-বাছাই সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে ব্রিফিং সেশনে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় নিয়োগ সংক্রান্ত কার্যক্রম দেখানো হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী