মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১৩-১১-২০২১ ইং
মহেশপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম থেকে ৭৯৪ বোতল ফেনসিডিলসহ ইব্রাহীম মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। গতকাল শনিবার বেলা ৩টার দিকে গোপন সুত্রে খবর পেয়ে তাকে আটক করা হয়। ইব্রাহীম মহেশপুরের মাটিলা গ্রামের তৈরুদ্দীন মন্ডলের ছেলে। এ সময় একই উপজেলা লেবুতলা গ্রামের শুকুর আলীর ছেলে মশিয়ার রহমান পালিয়ে যায়। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক পাচারকারী চক্রটি বড় চালান নিয়ে অপেক্ষা করছিল। এ সময় মাটিলা বিওপি'র বিওপি কমান্ডার সুবেদার মো. হারুন অর রশিদের নেতৃত্বে টহলদল ৭৯৪ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। এ বিষয়ে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী