মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আইনশৃঙ্খলা ও নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ সভায় আলমডাঙ্গার ইউএনও রনি আলম নুর

  • আপলোড তারিখঃ ১৩-১১-২০২১ ইং
আইনশৃঙ্খলা ও নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ সভায় আলমডাঙ্গার ইউএনও রনি আলম নুর
আলমডাঙ্গায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা ও আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত অবহিতকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার এমএজি মোস্তফা ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নুর। সভায় ইউএনও রনি আলম নুর প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আপনারা সকলেই নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। আমরা কোনোরুপ সংঘাত ছাড়ায় নির্বাচন সম্পন্ন করতে চাই। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আমরা অনেকেই জানেন কুষ্টিয়া ও মেহেরপুরে নির্বাচনী সহিংসতায় কয়েকজনকে জীবন দিতে হয়েছে, তারপরও সেসব ইউনিয়নের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষে হয়েছে। আপনাদের আশঙ্কার কোনো কারণ নেই। প্রার্থীদেরই সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করতে হবে। তাহলে আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়নে কোনো সহিংসতা ছাড়াই একটি ভালো নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হবে।’ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও রিটানিং অফিসার সোহেল রানার পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য দেন নির্বাচন অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস। সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ানা নাহিদ, রিটানিং অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি, ওসি সাইফুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা শেখ আব্দুল মান্নান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটাক্ট্রর আনারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি। এসময় আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়নে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী