মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার যদুপুরে ২০টি পরিবারের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করার অভিযোগ

  • আপলোড তারিখঃ ১০-১১-২০২১ ইং
চুয়াডাঙ্গার যদুপুরে ২০টি পরিবারের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করার অভিযোগ
চুয়াডাঙ্গার যদুপুর পারঘাটাপাড়ার ২০টি পরিবারের যাতায়াতের রাস্তা জোরপূর্বক কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করার অভিযোগ উঠেছে যদুপুর গ্রামের মিলনের বিরুদ্ধে। চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছে ২০টি পরিবারের শতাধিক মানুষসহ পুরো মহল্লাবাসী। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যদুপুর পারঘাটাপাড়ার মেইন রাস্তার ধারে একই গ্রামের রাজ্জাক হোসেনের ছেলে কামালের কাছ থেকে এক বছর আগে পাঁচ কাটা জমি ক্রয় করেন একই গ্রামের আবু তাহেরের ছেলে মিলন। এই জমির একপ াশ দিয়ে তৈরি রাস্তা দিয়ে প্রায় শত বছর যাবত গ্রামের মানুষজন কবরস্থান ও ঈদগাহ ময়দান এবং মাঠে আসা যাওয়া করতো। রাস্তা থাকায় কবরস্থানের আশেপাশে প্রায় ২০টি পরিবার বসতঘর নির্মাণ করে ৩০-৪০ বছর যাবত বসবাস করছে। হঠাৎ করেই গত ৩ মাস পূর্বে গাছ লাগানোর অজুহাতে কাঁটাতারের বেড়া দিয়ে জমি ঘিরে দিয়ে রাস্তা বন্ধ করে দেয় মিলনের পরিবারের লোকজন। এতে চরম ভোগান্তিতে পড়ে এই রাস্তা ব্যবহারকারী ২০টি পরিবারের মানুষজন। এছাড়া এই রাস্তা দিয়ে মহল্লার মানুষ করবস্থান ও ঈদগাহ ময়দানে আসা যাওয়া করলেও রাস্তা বন্ধ করে দেওয়ায় পুরো মহল্লার মানুষ ভোগান্তিতে পড়ে। এ ব্যাপারে স্থানীয়ভাবে একাধিক বার সালিশ বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। পারঘাটা মহল্লার আবুল হোসেন (৮৮) অভিযোগ করে বলেন, ‘আমার জন্মের আগে থেকেই এই রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করতো। ইউনিয়ন পরিষদের মাধ্যমে একাধিকবার এই রাস্তা মাটি দ্বারা সংস্কার করা হয়েছে। কিন্তু হঠাৎ করে রাস্তা বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছি।’ একই মহল্লার মৃত জলিলের ছেলে নুরুল ইসলাম বলেন, ‘রাস্তা বন্ধ করে দেওয়ায় গরু-ছাগল বাড়ি থেকে বের করতে পারছি না। তাছাড়া মাঠের ফসল বাড়িতে নিয়ে আসতে পারিনি। এবার আমার ৫ বিঘা জমির ধান মাঠেই মাড়াই করতে হয়েছে।’ `` সিরাজ (৭০) অভিযোগ করে বলেন, ‘রাস্তা বন্ধ থাকায় মানুষের বাড়ির ওপর দিয়ে দিনে পাঁচবার মসজিদে যেতে হচ্ছে। এছাড়াও ছেলে-মেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না। পলাশ হোসেন নামে একজন অভিযোগ করে বলেন, গ্রামে মানুষ মারা গেলে এখন নিজের বাড়িতে দাফন করা ছাড়া উপায় নেই। কারণ করবস্থানে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তা উদ্ধারে স্থানীয়রা চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী