মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থী তপুকে কুপিয়ে হত্যার ঘটনা জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১০-১১-২০২১ ইং
চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থী তপুকে কুপিয়ে হত্যার ঘটনা জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থী তন্ময় আহমেদ তপুকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শুরু করেন আল হেলাল মাধ্যমিক ইসলামি একাডেমির শিক্ষক-শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নেন এলাকাবাসীও। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধনে বক্তব্য দেন আল হেলাল মাধ্যমিক ইসলামি একাডেমির সভাপতি শহিদুল কদর জোয়ার্দ্দার, প্রধান শিক্ষক রিপন আলীসহ অন্যরা। মানববন্ধনে প্রতিষ্ঠানটির সভাপতি শহিদুল কদর জোয়ার্দার বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে ঢুকে একজন শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু মূল আসামিরা এখনও ধরা পড়েনি। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে। অন্যথায় আরও বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।’ চুয়াডাঙ্গা শহরের আল হেলাল মাধ্যমিক ইসলামি একাডেমিতে গত রোববার দুপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তপুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিন রাত ১২টার দিকে নিহতের বড় ভাই মাসুদুর রহমান বাদী হয়ে ৭ জনের নামে সদর থানায় হত্যা মামলা করেছেন। ওই মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতপরিচয় আরও দু-তিনজনকে। এরই মধ্যে ওই মামলায় এজাহারভুক্ত একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত চারজনের নাম পুলিশের হাতে এসেছে। ঘটনার ৪৮ ঘণ্টা পার হলেও এখনও গ্রেপ্তার হয়নি প্রধান আসামিরা। ওই ঘটনায় জড়িত অজ্ঞাত পরিচয় আরও বেশ কয়েকজনকে খুঁজছে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী