মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ১২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১০-১১-২০২১ ইং
দামুড়হুদায় ১২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃত উজ্জল হোসেন (৫০) জয়রামপুর চিলেপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে কুতুবপুর গ্রামের গোরস্থান সামনে আলাল হোসেনের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদের নির্দেশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই মারজান আল মোনায়েম ফোর্স নিয়ে কুতুবপুর কবরস্তানের কাছে অবস্থান করেন। বিপরীত দিক থেকে আসা দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর চিলে পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে উজ্জ্বল একটি ব্যাগ হাতে করে আসছিল। সামনে পুলিশ দেখে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাঁকে আটক করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে। মাদক ব্যবসায়ী উজ্জ্বলের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি মাদক মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী