মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রখ্যাত লোক সঙ্গীত শিল্পী খোরশেদ আলম বয়াতি আর নেই

  • আপলোড তারিখঃ ০৯-১১-২০২১ ইং
প্রখ্যাত লোক সঙ্গীত শিল্পী খোরশেদ আলম বয়াতি আর নেই
বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জনপ্রিয় লোক সঙ্গীত শিল্পী খোরশেদ আলম বয়াতি আর নেই। তিনি গতকাল সোমবার ঝিনাইদহ সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বেলা দুইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসন্তান রেখে গেছেন। গতকাল সোমবার বিকেলে শেষ ইচ্ছানুযায়ী হরিণাকুণ্ডু উপজেলার যাদবপুর গ্রামে তাঁকে দাফন করা হয়। ছেলে সোহরাব আলম জানান, তাঁর পিতা এর আগে দুইবার স্ট্রোকে আক্রান্ত হন। অর্থের অভাব থাকায় তারা উন্নত চিকিৎসা করাতে পারেননি। খোরশেদ আলম বয়াতি ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি এপার বাংলা ও ওপার বাংলায় পালা গানের জননন্দিত শিল্পী ছিলেন। বাংলাদেশের প্রখ্যাত লোক সঙ্গীত শিল্পী সংসদ সদস্য মমতাজ বেগমসহ অসংখ্য পালাগানের শিল্পীর ওস্তাদ ছিলেন খোরশেদ বয়াতি। তার হাত ধরেই দেশে অনেক শিল্পী আজ প্রতিষ্ঠিত ও দেশে-বিদেশে সুনাম অর্জন করেছে। লোক সঙ্গীতে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি খোরশেদ বয়াতিকে বিশেষ পদকে ভুষিত করেন। গ্রামাঞ্চলে পালাগানে তাঁর জুড়ি মেলা ভার। প্রখ্যাত এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে ঝিনাইদহ জেলা কালচারাল অফিসার জসিম উদ্দীন, সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি একরামুল হক লিকু, বাউল সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা, জাহিদুল ইসলাম, শিল্পকলা একাডেমির সদস্য অশোক ধর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্ত জোয়ার্দ্দার, নাজিম উদ্দীন জুলিয়াস, রাজু আহম্মেদ মিজান, শাহিনুর আলম লিটন, বাবুল আক্তার লাল্টু, গণশিল্পীর আব্দুস সালাম, উদীচীর দিলীপ ঘোষ, সঙ্গীত শিল্পী জাকির হাসান রুমি, অজয় দাস, রুবেল পারভেজ, তারেক হাসান পল্লব ও জেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক শামিম আহম্মেদসহ নাট্যকার, সঙ্গীত শিল্পী, সুরকার ও গীতিকাররা শোক প্রকাশ করেছেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী