সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া হলো না তন্ময়ের
- আপলোড তারিখঃ
০৮-১১-২০২১
ইং
স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসে চিরবিদায় নিল এসএসসি পরীক্ষার্থী মাহাবুবুর রহমান তন্ময় ওরফে তপু (১৭)। গতকাল রোববার নিজ বিদ্যালয় প্রাঙ্গনে বিদায় অনুষ্ঠানে তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে এক দল দুর্বৃত্ত। সহপাঠিদের সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষকরা রক্তাক্ত জখম অবস্থায় তপুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে তার অকাল মৃত্যু হয়।
মেধাবী শিক্ষার্থী তন্ময় ওরফে তপুর এমন অকাল মৃত্যু যেন মেনেই নিতে পারছে না তার বাবা-মা, পরিবারের সদস্যসহ তার সহপাঠিরা। এমন নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় যেন বাকরুদ্ধ সকলেই।
নিহত তন্ময়ের নিকটাত্মীয় কয়েকজন জানান, ‘তন্ময় ছিল মেধাবী ছাত্র। সে চুয়াডাঙ্গা ভি জে স্কুল থেকে জেএসসি পাশ করেছে। তবে এসএসসি পরীক্ষার জন্য সে আল হেলাল মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়। খেলাধুলাতেও তন্ময় ছিল অনেকের থেকে এগিয়ে। পড়াশোনা শেষ করে মা-বাবার ইচ্ছায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন্ন ছিল তার। ভালো কলেজে পড়ার ইচ্ছায় এবার এসএসসি পরীক্ষার্থীর জন্য সে অনেক পরিশ্রমও করছিল। আজ (গতকাল রোববার) সকাল সকাল তৈরি হয়ে তপু স্কুলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে যায় পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে। স্কুলের মধ্যেই প্রকাশ্যে কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে ঝাপিয়ে পড়ে তন্ময়ের ওপড়ে। এসময় ধারালো অস্ত্রের কোপে তন্ময়ের সঙ্গে মৃত্য হয় তার পিতা-মাতার স্বপ্নের।’
কমেন্ট বক্স