মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ০৫-১১-২০২১ ইং
চুয়াডাঙ্গায় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী আটক
চুয়াডাঙ্গায় এক মাদক ব্যবসায়ীকে ৩৫২ পিস বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে চুয়াডাঙ্গা কেদারগঞ্জ সিএন্ডবি পাড়ায় অভিযান চালিয়ে মৃত সোলাইমান সরকারের ছেলে মাদক ব্যবসায়ী আমজাদ হোসেনকে (৪৮) আটক করা হয়। আটককৃত আমজাদ হোসেনের নামে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা কেদারগঞ্জ সিএন্ডবি পাড়ায় অভিযান চালানো হয়। অভিযানে মৃত সোলাইমান সরকারের ছেলে মাদক ব্যবসায়ী আমজাদ হোসেনকে (৪৮) ৩৫২ পিস বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক করা হয়। আটককৃত আসামির নামে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী