ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির নবনির্বাচিত সদস্যসচিব শরীফ বললেন
- আপলোড তারিখঃ
০৫-১১-২০২১
ইং
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নবনির্বাচিত সদস্যসচিবের চুয়াডাঙ্গার বাসভবনে উপস্থিত হয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতার নেতৃত্বে নেতা-কর্মীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা জানানোর সময় জেলা বিএনপির নবনির্বাচিত সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানসহ দলের হাইকমান্ড আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালন করতে সাধ্যমত চেষ্টা করব।’ তিনি আরও বলেন, ‘জেলা বিএনপির আহ্বায়ক বাবু খান ভাইয়ের সঙ্গে পরামর্শ করে এবং তাকে সাথে নিয়ে দলের সবপর্যায়ের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে খুব শিগগিরই ঐক্যবদ্ধভাবে তৃণমূলসহ সব ইউনিটে শক্তিশালী সংগঠন গড়ে তুলবো।’
এসময় ছাত্রদলের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতা, সহসভাপতি মতিউর রহমান মিশর, সহসভাপতি মীর শুভ জামান, সহসভাপতি সাহাবুদ্দিন আহমেদ, সহসভাপতি শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব, যুগ্ম সম্পাদক সাইমুম আহমেদ ইকবাল, যুগ্ম সম্পাদক আব্দুল হাদিদ জিতু, যুগ্ম সম্পাদক সাইমুজ্জামান মিশা, সহসাধারণ সম্পাদক শাহাজান আলী সান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির সিজার, স্কুলবিষয়ক সম্পাদক সাইমুম আহমেদ শান্ত, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, যুগ্ম আহ্বায়ক সাহেদ সিদ্দিকী সোহেল, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান মাহবুব, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আমির সোহেল, দর্শনা থানা ছাত্রদলের সদস্যসচিব ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক রাসেল হোসাইন রিয়েল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব সাইমুম আরাফাত, ছাত্রনেতা মিজানুর রহমান সোহাগ, হাসানুজ্জামান হাসান, নয়ন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান।
কমেন্ট বক্স