মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা সদর ইউনিয়নে নৌকার জোয়ার

  • আপলোড তারিখঃ ০৪-১১-২০২১ ইং
দামুড়হুদা সদর ইউনিয়নে নৌকার জোয়ার
দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনীত প্রার্থী হযরত আলী নৌকা প্রর্তীক নিয়ে মাঠে নেমেছে। ইতিমধ্যে নৌকার সর্মথকেরা নির্বাচনী মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছে। প্রচার-প্রচারণা চালাচ্ছে পুরো ইউনিয়নজুড়ে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে নৌকার জয়গান। গোবন্দহুদা গ্রামের সাধারণ ভোটার মিলন আহাম্মদ বলেন, হযরত ভাই নৌকা প্রতীক পাওয়ায় জনগণের মধ্যে জয়ের উল্লাস বিরাজ করছে। দামুড়হুদা সদর ইউনিয়নে যতগুলো প্রার্থী আছে, সবার চেয়ে এগিয়ে আছে নৌকা। আমাদের সাথে সাথে জনগণের মুখে মুখে নৌকার প্রার্থী হযরত ভাইকে এবার চেয়ারম্যানের আসনে বসাবো। তাহলে এলাকার জনগণ যারা আছি তারা সঠিকভাবে সেবা পাবো। নৌকা প্রার্থী হযরত আলি বলেন, আমি নৌকা প্রতীক পাওয়ায় পর থেকে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রচার-প্রচারণা চালাচ্ছে। এছাড়াও বিভিন্ন পেশার মানুষ এক জোট হয়ে নৌকার পক্ষে কাজ করে যাচ্ছে। আমি ইউনিয়নের সাধারণ ভোটারদের মধ্যেও ইতিবাচক সাড়া পাচ্ছি।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী