এ ধরনের বর্বর হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন : এমপি ছেলুন জোয়ার্দ্দার
সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে। ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে ১৯৭৫ সালের ৩’রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এ উপলক্ষে বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যদিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৭টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, কালো পতাকাসহ ও দলীয় পতাকা উত্তোলন করেছে আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। পরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এর আগে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এরপর চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির উপস্থিতিতে শোক সভার আয়োজন করা হয়। সভাটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘সদ্য স্বাধীন হওয়ার পর ভঙ্গুর এই দেশকে বঙ্গবন্ধু যখন উন্নয়নের দিকে ধাবিত করছিলেন, ঠিক সে সময় স্বাধীনতার পরাজিত শক্তিরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্য সদস্যদের নির্মমভাবে হত্যা করে। তারা চেয়েছিল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে। তার রেশ কাটতে না কাটতে ইতিহাসের সাক্ষী কারাবন্দী অবস্থায় জাতীয় চার নেতাকে রাতের আঁধারে কারাগারে নির্মমভাবে হত্যা করেছিল এই স্বাধীনতার পরাজিত শক্তিরা। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, সেই স্বাধীনতা বিরোধী চক্র আবারও ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।
এসময় উপস্থিত জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, অ্যাড. সামসুজ্জোহা, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রিপন মন্ডলসহ জেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

এদিকে, নানা কর্মসূচির মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় জেল হত্যা দিবস পালন করেছে জেলা যুবলীগ। গতকাল বুধবার সকাল সাতটায় দিবসটি উপলক্ষে জেলা যুবলীগের কার্যালয়ে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও শোক পতাকা উত্তোল করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে তাঁদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।
পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ ১৫ আগস্ট শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলার শাখার যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।
এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য সাজ্জাদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আবু বক্কর সিদ্দিক আলিফ, আলমগীর আজম খোকা, যুবলীগ নেতা শেখ শাহী, মাসাদুর রহমান মাসুম, আল ইমরান শুভ, বিপুল জোয়ার্দ্দার, বিপ্লব, হাজানুল ইসলাম পলেন, জুয়েল জোয়ার্দ্দার, রামীম হাসান শৈকত, সামিউল শেক সুইট, দিপু বিশ্বাস, লোকমান, খালিদ, আলিহিম, নোমান, আসাদ, আনোয়ার, মিণ্টু, হিরা, কবির, জুয়েল, খান জাহান, আলিফ, আলমগীর, জাকির, মোনাজাত, সঞ্জু, রনি, জনি, মাফুজ, ইকবাল, সামি, মোহাম্মদ, বিপুল, শিকদার, বাচ্চু, ওয়াশিম, বিপ্লব, উব্রাহীম, শাকিল, ইমরান, মলন, নাঈম প্রমুখ।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা ও পৌর আ.লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীর প্রতিকৃতিতে মাল্যদান করেন আ.লীগ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু, ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম খান, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, খন্দকার শাহ আলম মন্টু, খন্দকার হামিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, সাংগাঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহম্মদ ডন,পৌর কাউন্সিলর ও সম্পাদক ওয়ার্ড সম্পাদক খন্দকার মজিবুল হক, জহুরুল ইসলাম স্বপন, আলাল উদ্দিন, আশরাফুল ইসলাম, পরিমল কুমার কালু ঘোষ, কামাল হোসেন, দীনেশ কুমার বিশ্বাস, উৎপল, পলাশ আচার্য, কামাল হোসেন, মহিলা আ.লীগের সভাপতি সাহিদা হক প্রমুখ।
মেহেরপুর:
জেল হত্যা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আ.লীগের সভাপতি ফরহাদ হোসেনের বাসভবন প্রাঙ্গণে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আ.লীগ নেতৃবৃন্দ। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম, জেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, কেন্দ্রীয় মহিলা আ.লীগের সদস্য ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা প্রমুখ।
বারাদী:
মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদী ইউনিয়ন আ.লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় বারাদী ইউনিয়ন আ.লীগ কার্যালয়ে এই দিবসটি পালন করা হয়।
বারাদী ইউনিয়ন আ.লীগের সভাপতি শামীম ফেরদৌস এর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, মেহেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তি, ছাত্রলীগ সভাপতি আল মামুন, ইউনিয়ন যুবলীগের সভাপতি এসআই রিংকু মাহমুদ, আ.লীগ নেতা সাইদুর রহমান, বেলাল উদ্দীন মানিক, সোহেল রানা, আতিয়ার রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিন, মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক আলহামদু, শফিকুর রহমান, গোলাম মোস্তফা শান্তি, শফিকুল ইসলাম শফি, আব্দুস সালাম, কুদ্দুস আলী প্রমুখ।
ঝিনাইদহ:
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দন্ডপ্রাপ্ত খুনীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবি জানান।
কালীগঞ্জ:
কালীগঞ্জে উপজেলা আ.লীগের উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার সন্ধ্যায় আ.লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোল্যা। এছাড়াও উপস্থিত ছিলেন আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।