জীবননগরে ১৫পিস ইয়াবাসহ আটক ২
- আপলোড তারিখঃ
০৬-০৬-২০১৭
ইং
জীবননগর অফিস: জীবননগরে ১৫পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদকব্যবসায়ী পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার সময় জীবননগর থানার এএসআই আব্দুল হাই সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিক্তিতে জীবননগর উপজেলা সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা মৎস্য অফিসের সামনে থেকে মহেশপুর থানার কুসুমপুর গ্রামের শফি উদ্দিনের ছেলে মাদকব্যবসায়ী ওয়াসিম (২৫) ও একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী জাহিদ (৩২) কে আটক করে। এসময় তাদের তল্লাশি করে ১৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মালামালসহ তাদেরকে জীবননগর থানায় সোর্পদ করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা হয়েছে।
কমেন্ট বক্স