মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিজিবির চোরাচালান ও মাদকবিরোধী অভিযান

  • আপলোড তারিখঃ ৩০-১০-২০২১ ইং
চুয়াডাঙ্গায় বিজিবির চোরাচালান ও মাদকবিরোধী অভিযান
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি’র সপ্তাহ ব্যাপী সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। গত ২৪ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনস্থ দর্শনা আইসিপি, দর্শনা, বারাদী, মুন্সিপুর, ঠাকুরপুর এবং হুদাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে দুজন আসামী আটকসহ ৩২ বোতল ভারতীয় ফেনসিডিল, ২৭ কেজি ৮০০ গ্রাম পেয়াজের বীজ, একটি মোটরসাইকেল এবং ৫৫ পিস বিভিন্ন প্রকার কসমেটিক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামলের সর্বমোট সিজার মূল্য পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার আটশত ত্রিশ টাকা। আটককৃত দুজন হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলামিন বিশ্বাসের ছেলে আসাদুজ্জামান নবেল (৩০) ও ভিমরুল্লাহ এলাকার মৃত কুলোন আলী মণ্ডলের ছেলে ইলিয়াস হোসেন (৪২)। গতকাল শনিবার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি’র পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরবর্তীতে আটককৃত মালিকবিহীন চোরাচালানী মালামাল দর্শনা কাস্টমস অফিস ও আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এছাড়াও আটককৃত আসামীসহ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল দর্শনা থানায় হস্তান্তর করে আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী