মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর সীমান্ত ইউনিয়নের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

  • আপলোড তারিখঃ ২৮-১০-২০২১ ইং
জীবননগর সীমান্ত ইউনিয়নের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
জীবননগর উপজেলার ৪ নম্বর সীমান্ত ইউনিয়ন পরিষদে নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা পরিষদের হলরুমে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মো. কামরুল হাসানসহ প্রার্থীরা। উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইসাবুল ইসলাম মিল্টন মোল্লা, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা মো. সাইফুল্লাহ, মেম্বার পদে ৩২ জন এবং সংরক্ষিত মহিলা পদে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী