মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিট পুলিশিং সম্প্রীতি সমাবেশ, আলোচনা সভায় এসপি জাহিদুল ইসলাম

  • আপলোড তারিখঃ ২৬-১০-২০২১ ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিট পুলিশিং সম্প্রীতি সমাবেশ, আলোচনা সভায় এসপি জাহিদুল ইসলাম
সমীকরণ প্রতিবেদক: ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে জেলাজুড়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পৃথক আয়োজনে সকল বিটে একযোগে এই সমাবেশের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা: ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল বিটে একযোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলার ৫৩টি বিটে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর থানাধীন ৫ নম্বর বিট, আলুকদিয়ায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম। আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহাসিন (পিপিএম বার)। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা পুলিশের ৫৩টি বিটে একযোগে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ অসাম্প্রদায়িক বাংলাদেশ, এটা বঙ্গবন্ধুর লালিত প্রতিষ্ঠার স্বপ্ন। কিন্তু কিছু অসাধু লোক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাধার সৃষ্টি করছে। আমাদের সকলেরই এ বিষয়ে খেয়াল রাখতে হবে।’ তিনি সবাইকে সতর্ক করে বলেন, ‘সোশ্যাল মিডিয়া নিয়মিতভাবে পুলিশের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে। আপনি বা আপনার পরিবারের সদস্য যারা আছেন, তারা কেউ যেন সোশ্যাল মিডিয়ায় খারাপ ছবি বা ভিডিও পোস্ট না করে এবং খারাপ মন্তব্য করা থেকে বিরত থাকবেন। উস্কানীমূলক পোস্ট, বাজে কমেন্টকারীকে খুঁজে বের করতে প্রতিনিয়ত কাজ করছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গা। `` হিজলগাড়ী: ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে নেহালপুর ইউনিয়ন ৭ নম্বর বিট পুলিশের ব্যবস্থাপনায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের টুআইসি এএসআই শেখ সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানার (ওসি, অপারেশন) আবু সাইদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার, নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল্লাহ, নেহালপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও প্যালেন চেয়ারম্যান জিল্লুর রহমান। আরও উপস্থিত ছিলেন এএসআই সবেদ আলী, নেহালপুর ইউনিয়ন পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডা. সুদেব, প্রদীপ হালদার, বেগমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলী কদর, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু সালেহ, নেহালপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হিজলগাড়ী পুলিশ ক্যাম্প মসজিদের ইমান সাজ্জাদ হোসেন, পবিত্র গীতা পাঠ করেন পুলিশ সদস্য অভিষেক। অনুষ্ঠানটি পরিচালনা করেন হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান। আলমডাঙ্গা: সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে আলমডাঙ্গা উপজেলার সকল বিটে একযোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলার সকল বিটে একযোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা পৌরসভার ৩ নম্বর বিটের গোবিন্দপুর নওদাবন্ডবিল এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং চত্বরে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক। এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। এই সমঅধিকারের বাংলাদেশকে কেউ যদি বিভাজন করার অপচেষ্টা করে, তারা জাতির শত্রু, রাষ্ট্রের শত্রু, মানবতার শত্রু। এই সাম্প্রদায়িক শত্রুদের সবসময় পরাজিত করবে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ। আমি জানি আপনাদের এলাকার মানুষ শান্তিপ্রিয়।’ বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, গোবিন্দপুর নওদাবন্ডবিল এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের সভাপতি হাজী ঠান্ডুর রহমান, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তুহিনুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশন) শেখ মাহবুবুর রহমান, আলমডাঙ্গা আঞ্চলিক মোটর মালিক সমিতির সভাপতি সেকেন্দার আলী, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ^াস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ^জিৎ সাধু খাঁ ও পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পলাশ আর্চয্য। আলমডাঙ্গা থানার এসআই আব্দুল গাফফারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সদর উদ্দিন ভোলা, আব্দুল গাফফার, ডালিম হোসেন, আশরাফুল হোসেন বাবু, সাইফুল মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী আসিফ নুর তানিম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন প্রমুখ। `` দামুড়হুদা: চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, সেকেন্ড অফিসার এসএই বাবুল হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও দামুড়হুদা সদর ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী হযরত আলী, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এসএম মহসিন আলী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় গড়া সম্প্রীতির বাংলাদেশ। এখানে যারা ধর্মকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন দামুড়হুদা সদর বিট পুলিশ অফিসার এসআই তৌহিদুর রহমান শেখ। সার্বিক সহযোগিতায় ছিলেন এএসআই জাহিরুল ইসলাম ও এএসআই আব্দুস সালাম। দর্শনা: দর্শনায় ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপত্তা সমাজ গড়ি’ স্লোগানে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় দর্শনা পৌরসভাধীন রামনগর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মমিনুল ইসলাম, দর্শনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি মাজহারুল ইসলাম, দর্শনা পৌরসভার প্যানেল মেয়র-২ রেজাউল ইসলাম, উপজেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের দামুড়হুদা উপজেলা সভাপতি ও পূজা উদ্যাপন কমিটির সভাপতি উত্তম কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক অন্তরা মঙ্গল সান্তরা দর্শনা প্রেস্লাবের সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান ধীরু, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলাইমান হক, সাধারণ সম্পাদক আবু ফয়সাল প্রমুখ। কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় কার্পাসডাঙ্গা বিট পুলিশের কার্যালয়ে জেলা পুলিশের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিক্ষক শফিকউর রহমান। এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম এ জলিল, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম মিণ্টু, কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি এমদাদুল হক ইমন, সাধারণ সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, ইউপি সদস্য আব্দুল হাকিম, সিরাজুল ইসলাম, আসলাম উদ্দিন, হেয়ার প্রসেসিং সভাপতি হাসিবুজ্জামান শহিদ বিশ্বাস, খলিলুর রহমান, আব্দুল হান্নান, বাসুদেব হালদার, জয়ন্ত মন্ডল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম প্রমুখ। কুড়ুলগাছি: কুড়ুলগাছিতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় কুড়ুলগাছি বিট পুলিশের কার্যালয় কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের হলরুমে জেলা পুলিশের আয়োজনে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহ্ মো. এনামুল করিম ইনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুদ্দোহা। আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী, কুড়ুলগাছি পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মো. আব্দুল হালিমসহ ইউনিয়ন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা। আন্দুলবাড়ীয়া: ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানে আন্দুলবাড়ীয়া ইউনিয়নে ৫ নম্বর বিট পুলিশের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ ভবনের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার নবাগত ওসি আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার নবাগত ওসি (তদন্ত) স্বপন কুমার দাস, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুজ্জসমান টিপু, শেখ আতিয়ার রহমান, সাবেক প্রচার সম্পাদক কৃষক মোল্লা আলতাফ হোসেন ফেলা, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক ও জীবননগর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিজয় হালদার। অপর দিকে, একই দিন ১১ নম্বর বিট পুলিশিং কেডিকে ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বেলা ১১টায় কেডিকে ইউনিয়ন পরিষদের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার এসআই ও ১১ নম্বর বিট অফিসার সোলাইমান হোসেন ও সহকারী এসআই উত্তম কুমার। বক্তব্য দেন কেডিকে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও কেডিকে ইউপি মেম্বার খাসিয়ার রহমান মিঠু, ডা. তরিকুল ইসলাম কায়দার, আওয়ামী লীগ নেতা আ. কাদের, বজলুর রহমান, শওকত আলী, মুসাব উদ্দীন, হিন্দু তথা সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতা শংকর প্রামাণিক, হাজারী পাল প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কেডিকে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও কেডিকে ইউনিয়ন পরিষদের মেম্বার খাসিয়ার রহমান মিঠু। উথলী: অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে ৪ নম্বর বিট পুলিশের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উথলী বাসস্ট্যান্ড মোড়ে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উথলী ৪ নম্বর বিট পুলিশের দায়িত্ব থাকা জীবননগর থানার এসআই আনন্দ প্রসাদ চৌধুরী বলেন, সাম্প্রদায়িক অপশক্তির তৎপরতা প্রতিরোধ করার জন্য সর্বস্তরের সাধারণ জনগণকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান করেন। পাশাপাশি ৪ নম্বর বিট এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তৎক্ষণাৎ থানা পুলিশকে অবগত করতে বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, ৪ নম্বর বিট পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলাম, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আবু জাফর, ১ নম্বর ওয়ার্ডের সভাপতি লুৎফর রহমান লুতু, ইউপি সদস্য মাহাতাব উদ্দীন, জহুরুল হক ঝণ্টু, ওবাইদুর রহমান, আশরাফুল আলম রতন, আঞ্জুমান আরা ভেদুসহ এলাকার সুধীবৃন্দ। মুজিবনগর: ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ প্রতিপাদ্যে মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের আয়োজনে সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্য প্রচার, সাইবার বুলিং, মাদক, জুয়া, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধ ও নিবারণকল্পে আইনশৃঙ্খলা বিষয়ক উপজেলার বাগোয়ান ইউনিয়নে ৪ নম্বর বিট পুলিশিংয়ের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার আনন্দবাস বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জামিরুল ইসলাম। এসময় বক্তব্য দেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. অপু সরোয়ার, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাশেম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শরিফুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী