সমীকরণ ডেস্ক: বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতাদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল রোববার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির একটি মিলনায়তনে খালেদা জিয়া ওই ইফতারের আয়োজন করেন। ইফতারে অংশ নেন প্রবীণ আইনজীবী রফিক উল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ, সাবেক সেনাপ্রধান এম আতিকুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মোস্তাহিদুর রহমান, নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, নয়াদিগন্তের সম্পাদক মহিউদ্দিন আলমগীর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি শওকত মাহমুদ, দিনকালের সম্পাদক রেজোয়ান সিদ্দিকী, মানবকণ্ঠের সম্পাদক আনিস আলমগীর, সাংবাদিক মাহফুজ উল্লাহ, মোস্তফা কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি আবদুল হাই শিকদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব এজেডএম জাহিদ হোসেন প্রমুখ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারাও ইফতারে অংশ নেন।
সমীকরণ প্রতিবেদন