মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের চুয়াডাঙ্গা ও মেহেরপুরে গণ অনশন-অবস্থান ও মানববন্ধন কর্মসূিচ পালন

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০২১ ইং
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের চুয়াডাঙ্গা ও মেহেরপুরে গণ অনশন-অবস্থান ও মানববন্ধন কর্মসূিচ পালন

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করব : আ.লী নেতা দিলীপ কুমার আগরওয়ালা

সমীকরণ প্রতিবেদক: বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে গণ-অনশন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা ও আলমডাঙ্গা উপজেলা শাখা পৃথক সময়ে ভিন্ন ভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করে। এদিকে, মেহেরপুরের গাংনী উপজেলায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর নেতৃত্বে জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম, বিকশিত নারী নেটওয়ার্ক ও ইয়ূথ এ্যান্ডিং হাঙ্গার-এর আয়োজনে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।   `` চুয়াডাঙ্গা: বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে গতকাল শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গণ অনশন ও অবস্থান কর্মসূিচ পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা কমিটি। এই কর্মসূচীতে একাত্মতা জানিয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজ সংলগ্ন শহিদ মিনার চত্বরে যোগ দেন ইসকনের নেতৃবৃন্দ ও কর্মীরা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, চুয়াডাঙ্গার সন্তান কৃতী ব্যবসায়ী বাবু দিলীপ কুমার আগরওয়ালা। এসময় প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন হিন্দুরা এদেশে সংখ্যালঘু নয়। তাই আমরা কেউ বাংলাদেশে সংখ্যালঘু নই। আমাদের পরিচয় আমরা বাঙ্গালী। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করব। আপনাদের ভয় নেই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছেন, আওয়ামী লীগ আপনাদের সঙ্গে আছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বির্নিমাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে আজ এদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। সেই উন্নয়নকে বাধাগ্রস্থ করতে একটি কুচক্রী-মহল ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করছে। আমরা কোনো ষড়যন্ত্র সফল হতে দেব না।’ গণ অনশন ও অবস্থান কর্মসূিচতে জেলার বিভিন্ন এলাকা এবং মন্দির থেকে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষসহ ইসকনের কর্মীরা অংশ নেন। ইসকন ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ছাড়াও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত থেকে বক্তব্যও দেন। গণ অনশন ও অবস্থান কর্মসূচিতে অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, ইসকনের অকুল চৈতন্য দাস প্রমুখ।   `` আলমডাঙ্গা: আলমডাঙ্গায় হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা সত্য নারায়ণ মন্দিরের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্তের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু। এসময় আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ওমর ফারুক, উপজেলা মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল, শ্রেষ্ঠ ইমাম মালানা আবুল বাসার, মাওলানা  শরিয়তউল্লাহ, মাওলানা সোহাগ আলী, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা মারফত আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, জেলা পুজা উদ্যাপন কমিটির যুগ্ম আহবায়ক প্রশান্ত অধিকারি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক, হামিদুল ইসলাম, বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সম্পাদক কামাল হোসেন, উপজেলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি ডা. আমল কুমার বিশ্বাস, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের উপজেলা সম্পাদক বিশ্বজিৎ শাধু খা, পৌর সভাপতি পরিমল কুমার কালু ঘোষ, সম্পাদক পলাশ আচার্য, নয়ন সরকার, সুশান্ত কুমার বুদ্ধ, স্বপন দত্ত, প্রসাদ ঘোষ, মদন সাহা, কৃষ্ণ বিশ্বাস, সত্য নারায়ণ মন্দিরের ঠাকুর বরিন পান্ডে প্রমুখ। গাংনী: সচেতন, সংগঠিত ও সোচ্ছার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাবাচক, সাম্প্রদায়ীক সাম্প্রদায়ীক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর নেতৃত্বে জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম, বিকশিত নারী নেটওয়ার্ক ও ইয়ূথ এ্যান্ডিং হাঙ্গার এ মানববন্ধনের আয়োজন করে। সুশাসনের জন্য নাগরিক ( সুজন)-এর গাংনী উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুর রশিদের সভাপতিত্বে সহসভাপতি এসএম সায়েম পল্টুর সঞ্চালনায় মানববন্ধটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াসিন রেজা, সুজনের গাংনী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আজিজুল হক রানু। এসময় বক্তারা বলেন, সাম্প্রদায়ীক সহিংসতা বন্ধে অবিলম্বে সহিংস ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করতে হবে। একইসাথে নিরাপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিচারিক প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তারা আরও বলেন, সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী