অবশেষে আলমডাঙ্গাবাসীর স্বপ্ন পূরণ হচ্ছে : এমপি ছেলুন জোয়ার্দ্দার
- আপলোড তারিখঃ
২৩-১০-২০২১
ইং
আলমডাঙ্গা অফিসঃ
আলমডাঙ্গা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। অবশেষে আলমডাঙ্গাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের উপস্থিতিতে জমির মূল্য ও স্থান নির্ধরাণ সম্পন্ন করা হয়।
এসময় এমপি ছেলুন বলেন, আলমডাঙ্গাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন শহর সংলগ্ন একটি ২০ বেডের হাসপাতাল নির্মাণ। আমি এমপি নির্বাচিত হওয়ার পর থেকে এই হাসপাতাল নির্মাণের চেষ্টা করে যাচ্ছি। গত টার্মে এমপি হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বহুবার ঘোরাঘুরি করেছি। আপনাদের সেই স্বপ্ন আজ বাস্তবায়ন হতে চলেছে। আজ আমি খুব খুশি। কারণ আমি আলমডাঙ্গাবাসীর কাছে ওয়াদাবদ্ধ ছিলাম। সেই ওয়াদা পূরণ করতে পেরেছি। তবে আপনাদের সহায়তা না পেলে হয়তো এটা সম্ভব হত না। তাই আপনাদের কাছেও আমি কৃতজ্ঞ। এসময় উপস্থিত ছিলেন হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহবায়ক আরেফিন মিয়া মিলন, যুগ্ম আহবায়ক কামাল হোসেন, যুগ্ম আহবায়ক আলাউদ্দিন, আলহাজ্ব ঠান্ডু রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম, ইতালী প্রবাসী আব্দুল কুদ্দুস, পৌর আওয়ামী লীগের সম্পাদক মতিয়ার রহমান ফারুক, আওয়ামী লীগ নেতা আসমান আলী, জমির মালিকসহ অনেকেই। আগামী একমাসের মধ্যে জমি রেজিষ্ট্রি হবে বলে জানান কমিটির আহবায়ক আরেফিন মিয়া মিলন ও যুগ্ম আহবায়ক কামাল হোসেন।
কমেন্ট বক্স