মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযানে বাংলা মদসহ একজন আটক

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০২১ ইং
চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযানে বাংলা মদসহ একজন আটক
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০৫ লিটার বাংলা মদসহ টগর আলী (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। গতকাল শনিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাৎদিয়াড়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী টগর আলী চুয়াডাঙ্গা পৌর এলাাকার মল্লিকপাড়ার নজরুল ইসলামের ছেলে। গতকাল রাতে ঝিনাইদহ র‌্যাব-৬ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী