মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের ছয় ইউনিয়নে নৌকা পেলেন যারা

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০২১ ইং
মেহেরপুরের ছয় ইউনিয়নে নৌকা পেলেন যারা
সমীকরণ প্রতিবেদন: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খুলনা ও বরিশাল বিভাগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন চূড়ান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় ধাপের মেহেরপুর জেলার সদর উপজেলা ও গাংনী উপজেলার দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. ইদ্রিস আলী এবং বুড়িপোতায় মো. শাহ্ জামান। গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নে মো. রেজাউল হক, ষোলটাকায় মো. দেলবার হোসেন, ধানখোলায় মো. আব্দুর রাজ্জাক এবং রায়পুরে মো. গোলাম সাক লায়েন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী