মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন, চুয়াডাঙ্গায় আলোচনা সভায় ডিসি নজরুল ইসলাম

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০২১ ইং
কালীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন, চুয়াডাঙ্গায় আলোচনা সভায় ডিসি নজরুল ইসলাম
সমীকরণ প্রতিবেদন: নানা আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা ও কালীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার পৃথক আয়োজনে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’। চুয়াডাঙ্গা: ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজন করে। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আরাফাত রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। সভায় বিআরটিএ-এর সহকারী পরিচালক আতিয়ার রহমান স্বাগত বক্তব্য দেন। অন্যদের মধ্যে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. আওলিয়ার রহমান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন মুক্তা, সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষক সাজ্জাদ হোসেন ও নিরাপদ সড়ক চাই কমিটির আইন উপদেষ্টা অ্যাড. রফিকুল সভায় বক্তব্য দেন। সাংবাদিক শাহ আলম সনির সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী কবির হোসেন ও পবিত্র গীতা পাঠ করেন বাবু সুনীল মল্লিক। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, বিআরটিএর কর্মকর্তা ও নিরাপদ সড়ক চাই-এর সাধারণ সম্পাদক হোসেন জাকির উপস্থিত ছিলেন। ``আলোচনা সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, মানুষের বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে। মানুষের আচরণের পরিবর্তন হতে হবে। আইন না মানার প্রবণতা মানষের মধ্যে আছে। সুনাগরিক হিসেবে কিছু দায়িত্ব পালন করতে হবে। মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। অবৈধ যানবাহন চলাচল করতে না পারে সে জন্য নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। সড়কে মানুষ পারাপারের জন্য জেব্রাক্রসিং তৈরি ও বিলবোর্ড লাগাতে হবে পথচারীদের সচেতনা বৃদ্ধির জন্য। থাইল্যান্ডের মতো ফ্লাইওভার হতে হবে। ভবিষ্যত পরিকল্পনা করা হয়। বঙ্গবন্ধু সেতু ও পদ্মা সেতু সেরকম হয়েছে। রিকশাওয়ালার চেয়ে খারাপ মানুষ। হঠাৎ করেই সড়কে ঢুকে পড়ে। মানুষের সচেতনা বৃদ্ধির কারণে নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত হয়েছে। পানিবাহিত ও বায়ুবাহিত রোগ কমেছে। করোনার কারণে ছোটঘাট পানিবাহিত রোগ কমেছে। হাত ধোঁয়ার অভ্যাসটা ধরে রাখলে সরকারের অর্থের অপচয় কমে যাবে। মানুষের সচেতনা বৃদ্ধির কারণে এটা সম্ভব হয়েছে। কালীগঞ্জ: ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ স্লোগানে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দীন আহমেদ, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জামির হোসেন, ফার্য়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ ও কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মঞ্জুরুল ইসলাম। সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে দ্রুতগতিতে গাড়ি চালানো, চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, হেলপারের দিয়ে গাড়ি চালানো, সড়কের খারাপ অবস্থা, গাড়িতে ওভারলোড, সড়কে অবৈধ গাড়ি চলাচলকে চিহ্নিত করেন। তাঁরা বলেন, সড়কে চলাচলকারী সবাই একটু সচেতন হলেই দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। এদিকে, একইভাবে কালীগঞ্জ বারবাজার হাইওয়ে থানার আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উপলক্ষে মতবিনিময় সভা, মেইন বাসস্টান্ডে র‌্যালি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে কালীগঞ্জ মোটর মালিক সমিতির অফিস ভবনে বারবাজার হাইওয়ে থানার ওসি মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। এছাড়াও মোটর মালিক সমিতির নেতৃবৃন্দসহ হাইওয়ে থানার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী