মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় প্রস্তাবিত ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণে জমি পরিদর্শনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০২১ ইং
আলমডাঙ্গায় প্রস্তাবিত ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণে জমি পরিদর্শনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় প্রস্তাবিত ২০ শয্যার হাসপাতাল নির্মাণ উপলক্ষে পৌর এলাকার তিনটি জমি পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গার বন্ডবিল গেটে উপস্থিত হলে হাসপাতাল বাস্তবায়ন কমিটির সদস্যরা তাঁকে স্বাগত জানান। এসময় তিনি বন্ডবিল গেট সংলগ্ন হাসপাতালের জমি ঘুরে ঘুরে দেখেন। পরে তিনি সেখানে এক মতবিময় সভায় মিলিত হন। মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘জায়গা নিয়ে টানাটানি না করে এলাকার বঞ্চিত মানুষের সুবিধা হয়, এমন স্থান নির্ধারণ করতে হবে। আলমডাঙ্গাবাসীর দীর্ঘদিনের দাবি শহর কেন্দ্রীক হাসপাতাল নির্মাণ। সেক্ষেত্রে যদি আপনারা জায়গা নির্ধারণে ব্যর্থ হন, তাহলে সাধারণ মানুষের আপনাদের ওপর থেকে আস্থা হারিয়ে যাবে।’ এরপর এমপি ছেলুন জোয়ার্দ্দার উত্তরা ফিলিং স্টেশন নার্সারির পাশে ও আলমডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি জমি ও হাউসপুর আটকপাটের মাঝামাঝি জায়গায় জমি পরিদর্শন করেন। পরে আলমডাঙ্গা বণিক সমিতির অফিসকক্ষে বেলা একটার দিকে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এসময় তিনি বলেন, ‘দেখতে দেখতে মাস পার হয়ে গেছে। আমরা এখনও একটি সকলের পছন্দ মতো জমি বাছাই করতে পারিনি। শুধু তাই না, জমি খরিদের জন্য টাকা আদায়ও সন্তোষজনক নয়। তাই আপনারা আর দেরি না করে মানুষের প্রাণের দাবি শহর সংলগ্ন একটা জমি পছন্দ করেন, এবং অনতিবিলম্বে টাকা উত্তোলন করুন। দ্রুত জমি নির্ধারণ হলে আমরা ১৫ দিনের মধ্যে জমি কিনে ফেলব। সরকার বরাদ্দ দিয়েছে, সেটা কাজে লাগাতে হবে। জমি খরিদ হলেই হাসপাতালের স্থাপনার কাজ শুরু হয়ে যাবে।’ এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদীর গনু, বণিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব রফিক মিয়া, সাবেক সভাপতি আলহাজ্ব শমসের মল্লিক, আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, কামাল হোসেন, আলাউদ্দিন মিয়া, শেখ আবু জাফর, বণিক সমিতির সাবেক সম্পাদব রবিউল হক, আলহাজ্ব আহম্মদ আলী, মাওলানা আব্দুল কাদের, প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, ইটভাটা মালিক আলহাজ্ব ঠান্ডু রহমান, আমিনুল ইসলাম, আলহাজ্ব গোলাম রহমান সিঞ্জুল, মোহাম্মদ আলী, সাবেক চেয়ারম্যান আজিবার রহমান, আবু মুসা, ডা. একরামুল হক, মাফফুজুর রহমান মোল্লা, জাহাঙ্গীর আলম মোল্লা, ইকবাল হোসেন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী