বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে পুলিশ সুপার মিজানুর রহমান রমজানে সার্বিক নিরাপত্তা দেবে পুলিশ

  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০১৭ ইং
ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে পুলিশ সুপার মিজানুর রহমান রমজানে সার্বিক নিরাপত্তা দেবে পুলিশ
`Jhenidah-Police-&-BusinessM` ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে রমজানে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ এ অপরাধ সভার আয়োজন করে। রোববার দুপুর ১২ টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ সভা। এসময় ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডা: কানিজ হোসেন জাহান, সদর থানার ওসি এমদাদুল হক সহ পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন স্থরের ব্যসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, রমজানে ব্যবাসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা দেবে পুলিশ। এছাড়া যে কোন অপ্রিতিকর ঘটনা ঘটলে সাথে সাথে পুলিশকে জানাতে হবে। সে ক্ষেত্রে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। এছাড়া ব্যাবসা প্রতিষ্ঠানের টাকা নিদ্রিষ্ট সময়ে ব্যাংকে জমা দেওয়ার পাশাপাশি তা নিজস্বভাবেও সংরক্ষনের আহবান জানান তিনি।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’