মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতা সৈয়দ নাসির উদ্দীন

  • আপলোড তারিখঃ ২২-১০-২০২১ ইং
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতা সৈয়দ নাসির উদ্দীন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গার হোটেল সাহিদ প্যালেসের রাফেল কনভেনশন হল অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপুর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দ নাসির উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের স্বেচ্ছাসেবক লীগকে গতিশীল করতে হবে। প্রধানমন্ত্রী বারবার ভালো কাজের জন্য আমাদের স্বেচ্ছাসেবক লীগের প্রশংসা করেন। এর থেকে বড় পাওয়া আর হতে পারে না। সেই নেত্রীর নির্দেশনায় আমাদের প্রত্যেকটি কাজকে আরও গতিশীল করতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন, স্বেচ্ছাসেবক লীগ ভালো কাজ করে। সেই বিশ্বাসকে ধরে রাখতে হবে। ভালো কাজ করতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা জানি, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ভালো ভালো কাজ করেন। চুয়াডাঙ্গার সাবেক সফল মেয়র তিনি। দলীয় সিদ্ধান্তের বাইরে যেয়ে নির্বাচনেও অংশ নেননি। এমন নেতাকে চাই। আমাদের বিশ্বাস, জিপুর নেতৃত্বে নিশ্চয় চুয়াডাঙ্গা স্বেচ্ছাসেবক লীগ আরও বেশি গতিশীল হবে।’ বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম। জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতির পরিচালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শাকিল আহমেদ বাবু ও উপ-আইনবিষয়ক সম্পাদক অ্যাড. জিসান মাহমুদ। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতির পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইমরান আহমেদ বিপ্লব, আব্দুর রহিম, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাফিজুর রহমান মাফি, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফুল ইসলাম রিফাত, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য আলম, স্বপন, চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওয়াশিম ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক টোকন। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সম্পাদকসহ নেতৃবৃন্দ। এছাড়াও, বর্ধিত সভায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন, উপজেলা ও ইউনিয়ন কমিটির সম্মেলন ও দলীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী