মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার জেহালা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হাট হান্নানের কান্ড

  • আপলোড তারিখঃ ২২-১০-২০২১ ইং
আলমডাঙ্গার জেহালা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হাট হান্নানের কান্ড
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপার্থী হাট ব্যবসায়ী হাসানুজ্জামান হান্নানের গোপন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেতা হান্নান একটি ঘরের মধ্যে কাপড়হীন খালি শরীরে তরল পানীয় পান করে নারীদের সাথে নাচানাচি করছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ‘দৈনিক এই আমার দেশ’ নামক একটি ফেসবুক পেজে পোস্ট হলে মুহূর্তেই তা ভাইরাল হয়। এনিয়ে শহর থেকে শুরু করে গ্রাম-গঞ্জে, পাড়া-মহল্লার চায়ের দোকানে মানুষের মুখোরচক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবিয়য়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপার্থী ও হাট ব্যবসায়ীর হান্নানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি একজন নিরীহ মানুষ। আমি দুই বছর আগে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সেখানে হয়তোবা সবার সাথে আনন্দ করে একটু নাচানাচি করেছি। কিন্তু এই নাচের ভিডিওতে সবার কাছে আমাকে ছোট করার জন্য এডিট করে সাজানো হয়েছে। সামনে আমার নির্বাচন, তাই আমাকে সমাজের চোখে খারাপ বানানোর জন্যই পরিকল্পিতভাবে এই কাজটি করা হয়েছে বলে আমি মনে করি।’ এবিষয়ে জেহালা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মখলেচুর রহমান শিলন বলেন, ‘বিষয়টি আসলেই লজ্জাজনক। বঙ্গবন্ধুর হাতে গড়া দল আওয়ামী লীগ, এই দলের পদপ্রাপ্ত নেতা এমন কাজ করতে পারে আমার জানা ছিল না। আমি মনে করি, এই কাজ করে সে শুধু ইউনিয়ন আওয়ামী লীগ নয়, সে জেলা আওয়ামী লীগের মুখেও চুন-কালি লাগিয়েছে।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী