রবিবার, ২৩ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১১’শ পিস ইয়াবাসহ মহেশপুরে মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১৮-১০-২০২১ ইং
১১’শ পিস ইয়াবাসহ মহেশপুরে মাদক ব্যবসায়ী আটক
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ইয়াবাসহ খোকন মোল্লা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার সকালে উপজেলার পলিয়ানপুর সীমান্তের নিশ্চিন্তপুর গ্রামের কালভার্ট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত খোকন মোল্লা বরিশালের আজলঝারা উপজেলার পূর্ব সুজনকাটি গ্রামে মৃত করিম মোল্লার ছেলে। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত সীমান্ত এলাকা থেকে দেশের অভ্যন্তরে ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পান তাঁরা। এমন সংবাদের ভিত্তিতে নিশ্চিন্তপুর গ্রামের কালভার্ট এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় ১১’শ পিচ ইয়াবাসহ খোকন মোল্লাকে আটক করা হয়। এ ঘটনায় বিজিরি পক্ষ থেকে থানায় মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় স্ট্রোক করে পাখি ভ্যান থেকে পড়ে চালকের মৃত্যু