মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ৬ বিজিবির সপ্তাহব্যাপী অভিযান

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০২১ ইং
চুয়াডাঙ্গা ৬ বিজিবির সপ্তাহব্যাপী অভিযান
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা ৬ বিজিবি সীমান্ত এলাকায় সপ্তাহব্যাপী চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আাটক করেছে। গত ১০ অক্টোবর থেকে গতকাল শনিবার পর্যন্ত সাতদিনে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনস্থ দর্শনা, বারাদী, মুন্সিপুর, ঠাকুরপুর, মুজিবনগর এবং বাজিতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ভারতীয় ১২ বোতল ফেনসিডিল, ১২.২৫ গ্রাম হেরোইন, দুটি বাইসাইকেল, ৮৪০ প্যাকেট সিগারেট, ১২৩ পিস বিভিন্ন প্রকার কসমেটিকসহ তিনজনকে আটক করে বিজিবি। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের কালু মণ্ডলের ছেলে মাহাবুব (৩২) ও ও মৃত লস্কর আলীর ছেলে মো. আশরাফুল (৪০), মেহেরপুরের বাজিতপুর গ্রামের মিয়ারুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন (২২)। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১০ লাখ ৪০ হাজার ৬০০ টাকা। গতকাল শনিবার চুয়াডাঙ্গা ৬ বিজিবি লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানায়। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা যায়, আটককৃত মালিকবিহীন চোরাচালানী মালামাল দর্শনা কাস্টমস অফিস, আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এছাড়াও আটককৃত আসামীসহ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল দামুড়হুদা এবং মেহেরপুর সদর থানায় হস্তান্তর করে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী