চুয়াডাঙ্গায় ছেলের দায়ের আঘাতে পিতা জখম
- আপলোড তারিখঃ
১৬-১০-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ছেলের দায়ের আঘাতে ঠাণ্ডু মণ্ডল (৬০) নামের এক বৃদ্ধ গুরুতর জখম হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুলচারা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যরা আহত ঠাণ্ডুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। আহত ঠাণ্ডু মণ্ডল কুলচারা গ্রামের দক্ষিইপাড়ার মৃত ফতেহ আলী মণ্ডলের ছেলে।
আহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল দুপুরে গোসলখানার পানি পানি যাওয়াকে কেন্দ্র করে ঠাণ্ডু মণ্ডলের সঙ্গে তাঁর বড় ভাইয়ের বাগবিতণ্ডা বাঁধে। এসময় ঠাণ্ড মণ্ডল পানি যাওয়ার বিষয়ে তাঁর বড় ছেলে মণ্টু মিয়ার সঙ্গে কথা বলতে বলে। এ কথা শুনে রাগান্বিত হয়ে মণ্টু একটি দা দিয়ে তাঁর পিতা ঠাণ্ডু মণ্ডলের গলায় আঘাত করে। দায়ের আঘতে ঠাণ্ডু মণ্ডল রক্তাক্ত জখম হয়। পরে পরিবারের অন্যান্য সদস্যরা ঠাণ্ডুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরব হোসেন বলেন, ‘বিকেল সাড়ে চারটার দিকে পরিবারের সদস্যরা ঠাণ্ডু নামের এক বৃদ্ধকে জরুরি বিভাগে নিয়ে আসে। পরিবারের সদস্যরা জানিয়েছে নিজ ছেলের দায়ের আঘাতে তিনি জখম হয়েছেন। বৃদ্ধ ঠাণ্ডুর ক্ষতস্থানে তিনটা সেলাই দেওয়া হয়েছে। তবে অবস্থা আশঙ্কামুক্ত হওয়ায় তাকে জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।’
কমেন্ট বক্স