মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৫২ দিন পর মারা গেলেন জামাই মিঠুন

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০২১ ইং
৫২ দিন পর মারা গেলেন জামাই মিঠুন
শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জামাইকে শ্বশুর বাড়ি ডেকে নিয়ে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁেধ মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার ৫২ দিন পর অবশেষে জামাই মারা গেছেন। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অভিযোগ সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার উত্তর বাজদিয়া গ্রামের হোসেন আলীর ছেলে নুরু নবী ওরফে মিঠুন (২৫) একই পাড়ার আশরাফুল ইসলাম আশার মেয়ে তানিয়া খাতুনের (২৪) সাথে প্রেমের সর্ম্পক গড়ে তুলে প্রায় ৫ বছর পূর্বে বিয়ে করেন। তাঁদের ৩ বছর বয়সী একটি শিশুকন্যা রয়েছে। গত ২৩ আগস্ট শ্বশুর আশরাফুল ইসলাম তাঁর জামাই নুরনবী ওরফে মিঠুনকে বাড়িতে আসার দাওয়াত দেন। এ দাওয়াত পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামাই নুরুনবী মিষ্টি নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। সেখানে অবস্থানরত স্ত্রী তানিয়া খাতুনের সাথে মনোমালিন্য ঘটায় ক্ষুদ্ধ স্ত্রীর স্বজন মৃত কলিমদ্দিনের ছেলে জামাল হোসেন (৪০), মৃত আক্কাচ আলীর ছেলে আব্দুর রহমান (৫৫), শাহা আলমের ছেলে নাসির উদ্দিন (৩৮), মৃত আনছার আলীর ছেলে আশরাফুল ইসলাম (৪০) ও তার সহোদর আরিফ হোসেন (৩৫) সংঘবদ্ধভাবে রাত ৯টার দিকে জামাই নুর নবীকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে অণ্ডকোষসহ শরীরের বিভিন্নস্থানে নির্যাতন চালিয়ে গুরুত্বর জখম করে। স্বজনরা মুর্মূষু অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। সেখানে ভর্তি করার পর ক্রমান্বয়ে অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রের্ফাড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে মৃত্যুবরণ করেন। এদিকে, নুরুনবীকে নির্যাতন করায় নিহতর চাচা সুলতান হোসেন বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় বর্তমানে আসামিরা আদালত থেকে জামিনে রয়েছেন। সূত্র জানায়, আজ শনিবার ময়নাতদন্ত শেষে নুরুনবীর লাশ হাসপাতাল কৃর্তপক্ষ তাঁর স্বজনদের নিকট হস্তান্তর করবে। আন্দুলবাড়ীয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ড মেম্বার জহরুল ইসলাম আহত নুরুনবীর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই জমির হোসেন বলেন, মামলা তদন্তধীন অবস্থায় নুরুনবীর মৃত্যু হয়েছে। হাসপাতাল কৃর্তপক্ষ আগামীকাল (আজ) ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী