মাতাল ও অসুস্থ অবস্থায় পাঁচ যুবক হাসপাতালে
- আপলোড তারিখঃ
১৬-১০-২০২১
ইং
চুয়াডাঙ্গায় দুর্গা প্রতিমা বিসর্জনের পূর্বে অতিরিক্ত মদ্যপান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গত চার দিন যাবত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চলছে উৎসবের আমেজ। এই এই উৎসবকে উপভোগ করতে কিছু যুবক অতিরিক্ত মদ্যপান করছে। গতকাল শুক্রবার প্রতিমা বিসর্জনের পূর্বে অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পাঁচ যুবক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। পরিবারের সদস্যরা তাঁদেরকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকা থেকে উদ্ধার করে সদর হাপসাতালে নেয়। অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ পাঁচ যুবক হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার মালোপাড়ার প্রতীক (২১), মুক্তিপাড়ার মানিক দাস, সরোজগঞ্জ কাছাড়ি পাড়ার দুলাল শাহ্’র ছেলে দূর্জয় সাহা, ধুতুরহাট গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুস সালাম ও একই এলাকার সম্রাট।
জানা যায়, সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবের শেষ দিন দশমী। যা প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়। গতকাল শুক্রবার প্রতিমা বিসর্জনের পূর্বে সরোজগঞ্জে অতিরিক্ত মদ্যপান করে ওই পাঁচজনসহ আরও অনেকে। অতিরিক্ত মদ্যপানের কারেণ ওই পাঁচজন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকেই তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, ‘পরিবারের সদস্যরা পাঁচ যুবককে সন্ধ্যার দিকে জরুরি বিভাগে নিয়ে আসে। প্রত্যেকেই অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েছে বলে জানায় তারা। পাঁচ যুবকের শরীর থেকেই মদের গন্ধ পাওয়া যাচ্ছিল। জরুরি বিভাগ থেকে তাদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাপসাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।’
কমেন্ট বক্স