আন্দুলবাড়ীয়ায় তিন চাষির চার শতাধিক কলাগাছ কর্তন!
- আপলোড তারিখঃ
১৫-১০-২০২১
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে তিন প্রান্তিক চাষির শতাধিক কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ডুমুরিয়া গ্রামের হঠাৎ পাড়ার প্রান্তিক চাষি মৃত আফাজ উদ্দীনের পুত্র সাব্দার রহমানের (৫০) ৩০৫টি, একই গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে আবুল কাশেমের (৫৫) ৮৫টি ও মৃত বিলাত আলীর ছেলে আরিফুল ইসলাম আরিফের (৪৫) ১০টি কলাগাছ বাড়ির পাশ্ববর্তী খালের মাঠ নামক ব্রিজ সংলগ্ন স্থানে রোপণ করে দীর্ঘদিন যাবত কলাগাছ পরিচর্যা করে আসছিলেন। হঠাৎ গত বুধবার দিনগত রাতে কে বা কারা পূর্ব শত্রুতার জের ধরে চার শতাধিক কলাগাছ সম্পূর্ণ কেটে ব্যাপক ক্ষতি সাধন করেছে। খবর পেয়ে শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জমির হোসেন ফোর্স নিয়ে গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, তাঁদের আনুমানিক ক্ষয়-ক্ষতির পরিমাণ দুই লক্ষাধিক টাকা। এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মোসাদ্দেক আলী বলেন, এ ঘটনা যে ব্যক্তিই ঘটাক না কেন, এটা অত্যন্ত ঘৃণিত ও নিন্দনীয় অপরাধ।
আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার বলেন, যে ক্ষতি সাধন হয়েছে, সে ক্ষতি পূরণ হবার নয়। এ ন্যাক্কারজনক ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই।
কমেন্ট বক্স