মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নাটকীয় মোড়!

  • আপলোড তারিখঃ ১৪-১০-২০২১ ইং
গাংনীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নাটকীয় মোড়!
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীর ভোলাডাঙ্গা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নাটকীয় মোড় নিয়েছে। পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে গৃহকর্তা আলামীনের স্ত্রী দাবি করলেও আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি দাবি করেছেন বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত। জানা গেছে, গত রোববার গভীর রাতে ভোলাডাঙ্গার সৌদি প্রবাসী আলামীনের ঘরে আগুন লাগে। এসময় আলামীনের স্ত্রী ও পুত্র ঘরে ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশীরা টের পেয়ে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। বামন্দী ফায়ার সার্ভিসের একটি টিম ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আলামিনের স্ত্রী দাবি করেন, প্রতিবেশী দেবর পারভেজ তাকে অনৈতিক দেয়। এতে রাজি না হওয়ায় তাকে হত্যার উদ্দেশ্যে আগুন লাগায়। এতে তাঁর নগদ অর্থসহ ২০ লাখ টাকার ক্ষতি হয়। এদিকে প্রতিবেশী দেবর পারভেজ জানান, ওই ভাবীর সাথে তাঁর ভালো সম্পর্ক ছিল। কিন্তু একাধিক লোকের সাথে তার যোগাযোগ থাকা ও সে প্রবাসীর স্ত্রী হওয়ায় ভালো সম্পর্ক কেউ মানুষ ভালোভাবে নেয় না। তাই তার সাথে বর্তমানে আমার কোনো রকম যোগাযোগ নেই। গভীর রাতে আগুনের ঘটনা টের পেয়ে সকলেই আগুন নেভাতে যায়। সেখানে আমিও যায়। এখানে সন্দেমূলকভাবে ও উদ্দেশ্যমূলকভাবে দোষারোপ করছে। অপর দিকে গ্রামে সরেজমিনে গেলে পাওয়া যায় নানা ধরনের তথ্য। একাধিক সূত্র জানায়, আলামীন বিদেশে থাকায় তাঁর স্ত্রীর সাথে মোবাইল ফোনে অনেকের সাথে পরিচয় ঘটে। অনেক গভীরে সম্পর্ক গড়ায় অনেকের সাথে। এ নিয়ে প্রতিবেশী পারভেজের সাথে কথা কাটাকাটি হয়। বিষয়টি আলামীনের স্ত্রী তার ঢাকার এক বন্ধুকে জানালে মোবাইল ফোনে পারভেজকে হুমকি দেয়। পারভেজকে নানাভাবে ফাঁসানোর চেষ্টা করে। অবশেষে অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যা সম্পূর্ণ বানোয়াট। বামন্দী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইসাহাক আলী জানান, গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদ পেয়ে সেখানে যায়। ঘণ্টাব্যাপী প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি তদন্ত করে দেখা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিটে এ আগুনের সূত্রপাত। এবং প্রবাসীর স্ত্রী নিজেও প্রথমে আমাদেরকে জানান, যে বিদ্যুৎ এর কারণে আগুন লেগেছে কিন্তু পরে পারিবারিকভাবে বসে সিদ্ধান্ত পরিবর্তন করে প্রতিবেশী একজনের নামে মামলা দায়ের করার সিদ্ধান্ত নেয়। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, আগুনের ঘটনায় ওই গৃহবধূ একটি অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্তাধীন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী