মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফ্রি-ফায়ার গেম নিয়ে বিরোধ, কলেজছাত্রকে পিটিয়ে জখম

  • আপলোড তারিখঃ ১৩-১০-২০২১ ইং
ফ্রি-ফায়ার গেম নিয়ে বিরোধ, কলেজছাত্রকে পিটিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ফ্রি-ফায়ার গেম আইডি নিয়ে বিরোধের জেরে আল মামুন শুভ (২০) নামের এক কলেজছাত্রকে পিটিয়ে জখম করছে তারই বন্ধুরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মহিশতলা মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিরা মাঠের মধ্যে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে শুভকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত শুভ ছয়ঘরিয়া গ্রামের পশ্চিমপাড়ার শুকুর আলীর ছেলে ও সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজের এইচএসসি পরীক্ষার্থী। আহত শুভর চাচী শুখজান বেগম বলেন, ‘গত শনিবার সন্ধ্যায় ছয়ঘরিয়া গ্রামের পশ্চিমপাড়ায় আল মামুন শুভ ও তার চাচাতো ভাই মনিরুল ইসলামের সঙ্গে একই এলাকার জহর আলীর ছেলে রাজিব (১৯), রুহুলের ছেলে সজিব (২০), মিণ্টুর ছেলে ডালিম এবং রিফাতের ফ্রি-ফায়ার গেমের জি-মেইল অ্যাকাউন্ট নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এরপর উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে আজ (গতকাল) কলেজে যাওয়ার সময় শুভকে মহিশতলা মাঠের মধ্যে একা পেয়ে রাজিব, সজিব, ডালিম এবং রিফাত বাটাম ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রাখে। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।’ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘দুপুর ১২টার দিকে কয়েকজন ব্যক্তি শুভকে জরুরি বিভাগে নিয়ে আসে। তার সারা শরীরে আঘাতের চিহ্নসহ কান দিয়ে রক্ত বের হচ্ছিল। এসময় জরুরি বিভাগে থেকে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।’ শেষ খবর পাওয়া পর্যন্ত আল মামুন শুভ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ছিল ও তার পরিবারের পক্ষ থেকে ঘাতকদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছিল।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী