মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অনন্য ফুডসকে এক লাখ টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১৩-১০-২০২১ ইং
অনন্য ফুডসকে এক লাখ টাকা জরিমানা
চুয়াডাঙ্গায় হুবহু প্রাণ জিরোস প্যাকেটের নকল করে চিপস তৈরি নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় হুবহু প্রাণ জিরোস প্যাকেটের নকল করে চিপস তৈরির অপরাধে এক খাদ্য ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা রেলগেটের সামনে অবস্থিত মেসার্স অনন্যা ফুডসকে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান সূত্রে জানা গেছে, বিএসটিআইয়ের অনুমোদন না থাকলেও প্যাকেটে বিএসটিআইয়ের লোগো লাগিয়ে নকল এসব চিপস ওই ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছিলো। হুবহু প্রাণ জিরোস প্যাকেটের মতো তৈরি করে বাজারজাত করছিল মেসার্স অনন্যা ফুডস। অনুমোদনহীন ও নিম্নমানের খাবার বাজারজাত করার অপরাধে মেসার্স অনন্যা ফুডসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫০ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযানে সহযোগিতায় ছিল চুয়াডাঙ্গা পুলিশের একটি টিম।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী