মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অসুস্থ প্রধান শিক্ষকের দুই দিনের বেতন কেটে নিলেন স্কুলের সভাপতি

  • আপলোড তারিখঃ ১৩-১০-২০২১ ইং
অসুস্থ প্রধান শিক্ষকের দুই দিনের বেতন কেটে নিলেন স্কুলের সভাপতি
নিজস্ব প্রতিবেদক: অসুস্থ প্রধান শিক্ষকের দুই দিনের বেতন কেটে নিলেন অন্তবর্তীকালীন (অ্যাডহক কমিটি) স্কুল পরিচালনা পরিষদের সভাপতি। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ী বাজার মাধ্যমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের অসুস্থ প্রধান শিক্ষক আনোয়ার হোসেন দুঃখ প্রকাশ করে জানান, ‘আমি এ বিদ্যালয়ের প্রায় জন্মলগ্ন থেকে (০১-০১-১৯৮৩ সাল) ৩৮ বছর ধরে প্রধান শিক্ষকের দায়িত্বপালন করে আসছি। আমার অবসর নেওয়ার সময় চলে এসেছে। আমি কিছুদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছি। সে কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও অসুস্থতাজনিত কারণে বিদ্যালয়ে মাত্র দু’দিন আসতে (হাজিরা) দিতে পারেনি। আমার ৩৮ বছরের চাকরি জীবনে অনেক অনেক সিএল পাওনা আছে। আমি সেগুলো ভোগ করেনি। আর চাকরি জীবনের শেষ সময়ে এসে আমি অসুস্থ সত্ত্বেও প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি ও সাবেক সভাপতির যোগসাজসে আমার অনুপস্থিত দেখিয়ে দুই দিনের বেতন কেটে নেওয়া হলো। সভাপতির বাইফোর্স নির্দেশে নিজ হাতে নিজের বেতন কাটতে বাধ্য হয়েছি। এটি আমার জীবনের জন্য চরম অপমানজনক ও অসম্মানকর। এটি শুধু আমার জীবনের জন্য নয়, গোটা শিক্ষক সমাজের প্রতি অন্যায় করা হয়েছে। আমি আমার চাকরি জীবনে কত শিক্ষার্থীর বেতন মওকুফ করেছি, নিজের পকেট থেকে টাকা দিয়ে ফরম পূরণ করিয়েছি। কত শিক্ষক-কর্মচারীর বিনা কৈফতে ছুটি মঞ্জুর করেছি। আজ শেষ বয়সে এসে নিজেই নিজের বেতন কাটতে বাধ্য হলাম। আমি খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগে ২৬ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে জীবন অতিবাহিত করেছি। এখন আমাকেই পদে পদে অপমানিত ও অসম্মানিত হতে হচ্ছে।’ প্রধান শিক্ষকের দুই দিনের বেতন কর্তনের বিষয়ে ঘোলদাঁড়ী বাজার মাধ্যমিক বিদ্যালয়ের অর্ন্তবর্তীকালীন পরিচালনা পরিষদের সভাপতি আফিজ উদ্দীনের নিকট মুঠোফোনে জানার চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী