মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে অনৈতিক কাজের সময় স্কুলশিক্ষক আটক

  • আপলোড তারিখঃ ১৩-১০-২০২১ ইং
জীবননগরে অনৈতিক কাজের সময় স্কুলশিক্ষক আটক
জীবননগর অফিস: জীবননগরে স্কুলশিক্ষক জহুরুল ইসলাম পরস্ত্রীর সঙ্গে অনৈতিক কাজের সময় জনতার হাতে আটক হয়েছেন। এসময় বেরসিক জনতা তাঁকে উত্তম-মধ্যম দেয়। জানা গেছে, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের মৃত ধিরে কলুর ছেলে স্কুলশিক্ষক জহুরুল ইসলাম গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে স্থানীয় এক নারীর সাথে অনৈতিক কাজের সময় জীবননগর পৌরসভার ইসলামপুর গ্রামে বেরসিক জনতার হাতে আটক হন। একপর্যায়ে বেরসিক জনতা ঘরের মধ্যে থেকে দুইজনকে বাইরে বের করে উত্তম-মাধ্যম দিয়ে ওই শিক্ষকের নিকট থেকে ৫০ হাজার টাকা আদায় করেন। স্থানীয়রা জানান, জহুরুল মাস্টার প্রায় ওই মহিলাসহ বেশ কিছু মহিলাদের নিয়ে বাড়িতে আসতো এবং বেশ কিছু সময় ওই ভাড়া বাড়িতে অবস্থান করে চলে যেত। সাধারণ মানুষের সন্দেহ হলে স্থানীয় কিছু যুবক ছেলেরা তাদের আটক করে উত্তম-মাধ্যম দিয়ে তাদের ছেড়ে দেয়। এদিকে, স্থানীয় কিছু যুবকরা ওই শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ড সোস্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার ভয়-ভীতি দেখিয়ে তার নিকট থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে স্কুলশিক্ষক জহুরুল ইসলাম তাঁর বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেন এবং সাংবাদিকের কথা শোনামাত্র তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটা বন্ধ করে রাখেন। সীমান্ত ইউপি সদস্য আব্দুল মমিন বলেন, ‘জহুরুল মাস্টার জীবননগরে কোনো মহিলার সাথে অনৈতিক কর্মকাণ্ডের সময় ধরা পড়েছে, এটা শুনেছি আজাদের নিকট থেকে কারণ আজাদের বাড়ির পাশে এ ঘটনা ঘটে এবং সে আমাকে বিষয়টি মীমাংস করার জন্য যেতে বলে আমি আর যায়নি।’ এ ব্যাপারে আজাদের সাথে টাকার বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘জহু মাস্টারের বাড়ি আমার গ্রামে। এ জন্য আমি সেখানে যায়, সেখানে গেলে ইসলামপুর গ্রামের উজ্বল আমাকে বলে এখান থেকে আপনি চলে যান, আমরা দেখছি তার কথা মতো আমি সেখান থেকে চলে যায়। টাকার বিষয়ে আমি কিছু জানি না।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী