দর্শনায় মিজান ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা
- আপলোড তারিখঃ
১২-১০-২০২১
ইং
দর্শনা অফিস:
দর্শনা থানার কেরুজ গেটের সামনে মিজান ফার্মেসিতে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার বেলা একটার দিকে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় মিজান ফার্মেসিতে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ও ফ্রি স্যাম্পল ওষুধ রাখায় ৩৭ ও ৫১ ধারায় মিজান ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
কমেন্ট বক্স