বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা বাবুপাড়ায় এক সহকারী জজের স্ত্রীর বিরুদ্ধে গৃহ পরিচারিকাকে নির্যাতনের অভিযোগ

  • আপলোড তারিখঃ ০২-০৬-২০১৭ ইং
আলমডাঙ্গা বাবুপাড়ায় এক সহকারী জজের স্ত্রীর বিরুদ্ধে গৃহ পরিচারিকাকে নির্যাতনের অভিযোগ
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় এক সহকারী জজের স্ত্রীর বিরুদ্ধে তার কাজের মেয়েকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বাবুপাড়ার লুলু মাষ্টারের বাড়িতে। বাপের বাড়ি বেড়াতে এসে এ কান্ড ঘটানোয় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ফরিদপুর জেলা জজ আদালতে সহকারী জেলা জজ হিসেবে কর্মরত আলমডাঙ্গা বাদেমাজুর নুরুল ইসলামের স্ত্রী নাতাসা সম্প্রতি তার বাবা লুলু মাষ্টারের বাবুপাড়ার বাড়িতে বেড়াতে আসেন। গতকাল বেলা ১১টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাতাসা গৃহ পরিচারিকা আমেনার ছোট ছেলে আবিরকে মারধর করে। এ সময় গৃহ পরিচারিকা আমেনা সেখানে উপস্থিত হলে তাকেও বেধড়ক মারপিট শুরু করলে সে অজ্ঞান হয়ে পড়ে। ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন লুলু মাষ্টারের বাড়িতে চড়াও হয়ে ইটপাটকেল ছুড়তে থাকে। স্থানীয়রা আমেনাকে উদ্ধার করে হারদী হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’