শনিবার, ২২ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষানবিশ আইনজীবীর

  • আপলোড তারিখঃ ১১-১০-২০২১ ইং
আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষানবিশ আইনজীবীর
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় পানির মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার পাঁচলিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত যুবকের নাম আনারুল ইসলাম। চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে তিনি শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছিলেন। আনারুলের বাবা শাহাজাহান আলী বলেন, ‘সকালে মাঠে পানের বরজে পানি দিতে যায় আনারুল। সে সময় বৈদ্যুতিক মোটরের তার ছিঁড়ে গেলে তাতে জড়িয়ে বিদ্যুতায়িত হয় সে। তাকে আমরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।’ এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


কমেন্ট বক্স