মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ১১-১০-২০২১ ইং
মেহেরপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিবেদক, মেহেরপুর: মেহেপুরে হেরোইন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউনুস আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরের দিকে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত ইউনুস আলী মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামের ইসাহক মণ্ডলের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ২৪ শে মার্চ গাংনীর র‌্যাব-৬ এর কর্পোরাল শামসুল হকের নেতৃত্বে র‌্যাব-৬ এর একটি দল গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামে ইউনুস আলীর বাড়িতে অভিযান চালান। এসময় ইউনুস আলীর ঘর তল্লাশি করে ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯ (১) ধারার টেবিলের ১ (খ) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ২৫। জি আর কেস নম্বর ১৯৫/১২, সেশন কেস নম্বর ৮৪/১৩। এই মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন গাংনী থানার এসআই টিপু সুলতান মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১৪ জন সাক্ষী তাঁদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি ইউনুস আলী দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদ এবং আসামি পক্ষে অ্যাড. মোশাররফ হোসেন কৌশলী ছিলেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী