মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে ফেনসিডিল-হেরোইনসহ দুজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১১-১০-২০২১ ইং
মুজিবনগরে ফেনসিডিল-হেরোইনসহ দুজন গ্রেপ্তার
মুজিবনগর অফিস: মুজিবনগর থানা পুলিশের অভিযানে ফেনসিডিলস-হেরোইনসহ দুইজনকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডোলমারি গ্রামে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিলসহ দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা (জুগিরপাড়া) গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে ফারুক হোসেনকে (২৫) আটক করে। অপর দিকে, একইদিন পৃথক অভিযানে ১.৫ গ্রাম হেরোইনসহ মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নে পুরন্দরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে রাজীবকে (৪২) আটক করতে সক্ষম হয় মুজিবনগর থানা পুলিশ। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার এসআই ইকবাল, এএসআই নাজমুল, এএসআই আলিফ, এসআই আলিম ও এএসআই আক্তার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করতে সক্ষম হয়। গতকাল রোববার তাঁদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।চুয়াডাঙ্গা বারে যোগদানকৃত ২০ নবীন আইনজীবীর সংবর্ধনা সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে সদ্য যোগদানকৃত চার নারী আইনজীবীসহ ২০ নবীন আইনজীবীকে সংবর্ধনা প্রদান করেছে জেলা আইনজীবী সমিতি। গতকাল রোববার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে নবীন আইনজীবীদের পরিচয় পর্ব, ফুলেল শুভেচ্ছা, ১টি কলম উপহার, মিষ্টিমুখ করানো হয় এবং বারের সভাপতি ও সাধারণ সম্পাদক নবীন আইনজীবীদের গাউন পরিয়ে তাঁদের আইনপেশার পথচলার যাত্রা শুরু করেন। নবীন ২০ আইনজীবী যোগদান করায় জেলা বারে বর্তমানে কর্মরত আইনজীবীর সংখ্যা দাঁড়াল ১৯৭ জনে। সদ্য যোগদানকৃত নবীন আইনজীবীরা হলেন- মরিয়ম নেছা, রাগিব আহসান, সাইফুল ইসলাম, আশিকুর রহমান, শামীম হাসান, তুহিন আহমেদ, বেলাল হোসাইন, শামীমুর রহমান, সামিরা তাবাসুম, তামান্না শারমীন, রাজেদুল ইসলাম, সিরাজুল ইসলাম, মো. আক্তারুজ্জামান, ইকবাল মাহমুদ, মো. উবাইদুল্লাহ, খালিদ হোসেন, রেবেকা সুলতানা, শরিফুল ইসলাম, সাকিবুর রহমান ও তাজমত আলম। জেলা আইনজীবী সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাড. আব্দুল খালেকের সভাপতিত্বে সংবর্ধনা সভা সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সহসভাপতি কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, যুগ্ম-সম্পাদক আসলাম উদ্দিন ও মাসুদ পারভেজ রাসেল, কার্যনির্বাহী কমিটির সদস্য আমজাদ হোসেন, আমানুর রহমান বিপুল, নাসিম উদ্দিন, সাজ্জাদ হোসেন রকি, আসাদুজ্জামান মিল্টন, শাহিন আকতার, তুহিন আহমেদ, নাজমুল আহসান ও শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় নবীন আইনজীবীদের পক্ষ থেকে অ্যাড. সিরাজুল ইসলাম বক্তব্য দেন। তিনি বলেন, নবীন আইনজীবীদের সকলের প্রতি শুভকামনা রইল এবং বারের সকল সিনিয়র সদস্যদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। বারের যুগ্ম-সম্পাদক মাসুদ পারভেজ রাসেল সকলের জন্য দোয়া কামনা করে মোনাজাত করেন। সংবর্ধনা সভায় বারের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাড. আব্দুল খালেক বলেন, ‘আপনারা নবীন আইনজীবী হিসেবে বারে যোগদান করেছেন। নিজেরা কোর্ট অফিসার হিসেবে বিবেচিত হবেন। সকল সিনিয়র আইনজীবীকে সম্মান করবেন। পেশাগত দায়িত্ব দক্ষতার সাথে পালন করবেন। ভালো আইনজীবী হতে হলে কোর্টে সকলের আগে আসবেন এবং সকলের পরে বাড়ি যাবেন। বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।’ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন বলেন, ‘নবীন আইনজীবী হিসেবে আপনারা যোগদান করায় স্বাগত জানাচ্ছি। আপনারা পেশার মর্যাদা সমুন্নত রেখে আইন পেশার কার্যক্রম পরিচালনা করবেন। আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী