মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দিন ধার্য, বাল্যবিয়ে বন্ধ করলেন ওসি!

  • আপলোড তারিখঃ ১০-১০-২০২১ ইং
দিন ধার্য, বাল্যবিয়ে বন্ধ করলেন ওসি!
প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গার কৃষ্ণপুর বোয়ালমারীতে পুলিশের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির স্কুলছাত্রী। গতকাল শনিবার সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গার দর্শনাধীন নেহালপুর ইউনিয়নের কৃষ্ণপুর বোয়ালমারীতে এই বাল্যবিবাবহ বন্ধ করে পুলিশ। এসময় ওই স্কুলছাত্রী সাবালিকা না হওয়া পযর্ন্ত মেয়ের বিয়ে দিবে না মর্মে আপোষ-নামায় স্বাক্ষর করে মেয়ের বাবা-মা। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবীর জানান, বিশ্বস্ত সূত্রে খবর পায় নেহালপুর ইউনিয়নের কৃষ্ণপুর বোয়ালমারীতে অষ্টম শ্রেণির এক ছাত্রীর আগামী সোমবার বিয়ের দিনক্ষণ ধার্য করা হয়েছে। খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ উক্ত ছাত্রীর বাড়িতে উপস্থিত হয়ে মেয়ের বাবা ও মাসহ পরিবারের সদস্যদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে বোঝানো হয়। সেই সাথে আইনি বিষয়গুলোও তুলে ধরা হয়। মেয়ের বাবা-মা তাদের ভুল বুঝতে পেরে মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে অঙ্গীকার করেন। এছাড়াও গোপনে কিংবা অন্য কোনোভাবে স্কুলছাত্রীকে বিয়ে না দেওয়া হয় সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে সর্তক করা হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী