বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের কোলার মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত- ৬

  • আপলোড তারিখঃ ০২-০৬-২০১৭ ইং
মেহেরপুরের কোলার মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত- ৬
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার কোলার মোড় এলাকায় দুটি শ্যালো ইঞ্জিন চালিত আলগামনের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে । গতকাল শুক্রবার দুপুরের দিকে ওই দুর্ঘটনা ঘটে । আহতদের মধ্যে  যশোর-এর মনিরামপুর  গ্রামের বজলু আলীর ছেলে নজরুল ইসলাম, কোলা গ্রামের জমিদারের ছেলে জলিল, সবদার আলীর ছেলে নুরুকে উদ্ধর করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । সড়ক দুর্ঘটনায় আহতরা জানান, ঘটনার সময় কোলার মোড়ে দুই দিক থেকে আসা দুটি শ্যালো ইঞ্জিন চালিত আলগামনের মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা  ঘটে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’