ঝিনাইদহে বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
- আপলোড তারিখঃ
০৯-১০-২০২১
ইং
ঝিনাইদহ অফিস:
মোবাইলে প্রেম অতঃপর বিয়ের প্রস্তাব। রাজি হয়ে যায় মেয়েটি। যুবকের কথায় সরল বিশ্বাসে আসেন ঝিনাইদহ শহরের ‘ট’ বাজার এলাকার একটি আবাসিক হোটেলে। রাতভর ধর্ষণ করে হোটেলে মেয়টিকে একা রেখে পালিয়ে যান যুবক জুবায়ের। এদিকে, এ ঘটনায় গতকাল শুক্রবার মামলা হয় ঝিনাইদহ সদর থানায়। বিয়ের প্রলোভন দেখিয়ে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের দায়ে র্যাব গতকাল শুক্রবার সকালে ধর্ষক জুবায়ের হোসেনকে (২৪) শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ঝিনাইদহ সদর থানা রামচন্দ্রপুর গ্রামের ওই যুবতীর সঙ্গে ঝিনাইদহ সদর উপজেলার অশ্বস্থলী গ্রামের শরিফুল ইসলামের ছেলে জুবায়েরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জুবায়ের দ্রুত বিদেশ চলে যাবে বলে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটি তাঁর কথায় সায় দিয়ে গত বৃহস্পতিবার ঝিনাইদহ শহরে আসেন। তাঁরা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওঠেন একটি আবাসিক হোটেলে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়। যার নম্বর ১১/২১।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান, গোপন সূত্রে খবর পেয়ে ধর্ষক জুবায়েরকে শুক্রবার সকালে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।
কমেন্ট বক্স