মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ফেনসিডিল-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ০৮-১০-২০২১ ইং
দর্শনায় ফেনসিডিল-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
দর্শনা অফিস: দর্শনায় মাদকসহ সোহেল রানা (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে তাঁকে মাদকদ্রব্য পাচারকালে আটক করে দর্শনা থানার পুলিশ। তিনি দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর মল্লিকপাড়ার রেজাউল করিমের ছেলে। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবীরের নের্তৃত্বে থানার এসআই সুমন্ত কুমার বিশ্বাস, এএসআই আনোয়ারুল হক ও এএসআই মামুনুর রহমান ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা-মুজিবনগর সড়কের চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পিচ রাস্তার ওপর। এসময় দর্শনা অভিমুখে পায়ে হেঁটে আসা এক পথচারীর গতিরোধ করে পুলিশ। গতিরোধকারী পথচারীর হাতে থাকা সিমেন্টের তৈরি বাজার করা ব্যাগের মধ্যে তল্লাশি চালিয়ে ভারতীয় ৩ কেজি গাঁজা ও ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় পুলিশ সোহেল রানা নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করেন। এদিকে, সোহেল রানা পুলিশের হাতে আটক হওয়ায় পালিয়ে যান তাঁর তিন সঙ্গী। সোহেল রানার স্বীকারোক্তিতে পুলিশ আরও জানতে পারে, পালিয়ে যাওয়া দুইজন দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড় বলদিয়া পশ্চিমপাড়ার মৃত আজিম উদ্দিনের ছেলে জিয়া ওরফে কালো জিয়া (৩৫) ও একই পাড়ার টেপা মোড়লের ছেলে ইজা মোড়ল (৪০)। এবিষয়ে দর্শনা থানায় মাদকদ্রব্য উদ্ধারসহ একজনকে আটক ও দুইজনের নাম উল্লেখ করে আরও একজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী