মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ ০৮-১০-২০২১ ইং
গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা
আলমডাঙ্গার খুদিয়াখালিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মণ্টু মণ্ডল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার খুদিয়াখালি গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ তাঁকে আটক করেন। আটককৃত মণ্টু মণ্ডলকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডসহ জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্ত মণ্টু মণ্ডল (৫২) খুদিয়াখালি হিন্দুপাড়ার মৃত ওমর আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ফোর্স নিয়ে মণ্টুর বাড়িতে অভিযান চালিয়ে ১ শ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মণ্টু মণ্ডলকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সেই সাথে ৫ শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন আব্দুল লতিফ। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ জানান, সাজাপ্রাপ্ত মণ্টু এলাকার চিহ্নিত এক মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। গতকাল ১ শ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী