মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে আবারও জুয়া খেলার রমরমা আসর!

  • আপলোড তারিখঃ ০৮-১০-২০২১ ইং
ঝিনাইদহে আবারও জুয়া খেলার রমরমা আসর!
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে আবারো জুয়া খেলার রমরমা আসর শুরু হয়েছে। সাবেক পুলিশ সুপার হাসানুজ্জামান ঝিনাইদহ জেলাকে জুয়া মুক্ত করে চলে যাওয়ার পর জুয়াড়িরা আবারও মাথাচাড়া দিয়ে উছেছে। তাঁরা জেলার বিভিন্ন স্থানে গোপন আস্তানা গড়ে তুলে নতুন করে এই মরণ খেলা শুরু করেছে। সম্প্রতি র‌্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল অংকের টাকাসহ জুয়াড়ীদের আটকের খবর প্রমাণ করে জেলায় জুয়াড়ীদের দাপট আগের মতো শুরু হয়েছে। আসন্ন দুর্গাপূজা সামনে করে জেলা শহরের বিভিন্ন স্থানেও এই আসর বসতে পারে এমন আশঙ্কা রয়েছে। তথ্য নিয়ে জানা গেছে, গোয়েন্দা নজরদারির অভাবে হরিণাকুণ্ডুর বিভিন্ন এলাকার পানবরজ ও বাজারে নিয়মিত জুয়ার আসর বসছে। স্থানীয় রাজনৈতিক নেতাদের হাত করে এই খেলার আসর চলছে বলে কথিত আছে। পশ্চিমাঞ্চলে সাধুহাটি, সাগান্না, হলিধানি, কুমড়াবাড়িয়া, গান্না ও মহারাজপুর এলাকায় জুয়াড়ীদের অভয়ারণ্য হয়েছে। প্রতিদিন লাখ লাখ টাকার জুয়ার বোর্ড বসছে এলাকায়। খোঁজ নিয়ে জানা গেছে, গান্না ইউনিয়নের গান্না, চণ্ডিপুর, পশ্চিম ঝিনাইদহ, পার্শ্ববর্তী ইকড়া (কোটচাঁদপুর উপজেলার), কুমড়াবাড়িয়ার জাড়হগ্রাম, ধুপাবিলা, ডেফলবাড়ী এলাকায় নিয়মিত বসছে জুয়ার আসর। এসব জুয়ার আসরে মহেশপুর, কালীগঞ্জ, হরিণাকুণ্ডু, কুষ্টিয়া, মাগুরা ও যশোর থেকে জুয়াড়ীরা আসে। ফোরগুটি, ওয়ানটেন, ফ্লাসসহ বিভিন্ন জুয়া খেলা চলে এই আসরে। পুলিশের গ্রেপ্তার এড়াতে সেখানে নিজস্ব পাহারাদার নিয়োগ করা থাকে। তারা লোকজন চলাচলের রাস্তায় জুয়া বোর্ড থেকে অনেক দূরে পাহারা দেয়। পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর গাড়ি দেখলেই সতর্ক করা হয় জুয়াড়ীর। গান্না অঞ্চলে জুয়া খেলা হয় কি না, জানতে চাইলে চণ্ডিপুর পুলিশ ফাঁড়ির এএসআই খোরশেদ আলম জানান, গ্রামের মধ্যে চায়ের দোকানে তাশ খেলে। কিন্তু তাস খেলার আড়ালে জুয়া খেলা হয় কি না, তা দেখা হয়নি। তবে গ্রামবাসীর অভিযোগ, গান্না কারিগরি স্কুলের পাশে, গান্না গ্রামের মধ্যে ও পশ্চিম ঝিনাইদহ গ্রামে কয়েক দিন পরপর জুয়ার আসর বসে। এই আসরে মাইক্রো গাড়িতে করে দূর-দূরান্ত থেকে জুয়াড়ীরা আসে। এছাড়া কুমড়াবাড়িয়া, নগরবাথান, ধোপাবিলা, জাড়গ্রাম, হলিধানি অঞ্চল, সাগান্না, সাধুহাটি, কালীগঞ্জের বারোবাজারসহ জেলার বিভিন্ন ইউনিয়নে জুয়ার আসর বসে বলে জানা গেছে। পুলিশ অভিযান চালিয়ে অনেক জুয়াড়ীকে আটক ও বসার জায়গা ভেঙে দিলেও আবার তারা চালু করে। ৪ দিন আগে ঝিনাইদহ সদর উপজেলার ফুরসুন্ধি অঞ্চলের কুশাবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে ৯ জুয়াড়ীকে আটক করে র‌্যাব। তাদের কাছ থেকে উদ্ধার হয় টাকা।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী